অধিনায়ক ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক—এই রায় পেয়ে গেছেন ইতিমধ্যেই। কাগজে-কলমে কিন্তু ‘সর্বকালের সেরা’ হওয়ার পথেই এগোচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। জ্যামাইকার জয়ে ধোনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন টেস্টে ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক। ৪৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ১৪টি জয় ছিল আজহারের, ধোনির ১৫ জয় মাত্র ২৫ টেস্টে। যে গতিতে এগোচ্ছেন, সৌরভ গাঙ্গুলীকে টপকাতেও খুব বেশি সময় লাগার কথা নয়। ৪৯ টেস্টের ২১টিতে জিতে ভারতের সফলতম অধিনায়ক সৌরভ। সাফল্যের হারে অবশ্য ইতিমধ্যেই সবাইকে পেছনে ফেলেছেন ধোনি। সাফল্যের হার তাঁর ৬০ শতাংশ, সৌরভের ৪২.৮৬, দ্রাবিড়ের ৩২। আরেকটি ক্ষেত্রে কিন্তু ধোনি শীর্ষে পুরো বিশ্বেই। কমপক্ষে ২৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে জয়-পরাজয়ের আনুপাতিক হার ধোনির ৫.০০, স্টিভ ওয়াহর ৪.৫৫, মাইক ব্রিয়ারলির ৪.৫০।