অধিনায়ক বনাম অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে এক অধিনায়ক অন্য অধিনায়কের হাতে আউট হয়েছেন, এমন ঘটনা ঘটেছে ৩০ বার। কিন্তু উইকেটকিপার হিসেবে অধিনায়কেরা মাত্র সাতবার প্রতিপক্ষের অধিনায়ককে আউট করতে ভূমিকা রেখেছেন। সর্বোচ্চ দুবার প্রতিপক্ষ অধিনায়ককে আউট করতে ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট। ১৯৯৯ বিশ্বকাপে ফ্লিনটফের বলে দক্ষিণ আফ্রিকার হানসি ক্রোনিয়ের ক্যাচ নেন স্টুয়ার্ট। তিন দিন পর অ্যাঙ্গাস ফ্রেজারের বলে ক্যাচ নেন জিম্বাবুয়ের অ্যালিস্টার ক্যাম্পবেলের। ১৯৯৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের লি জার্মন ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্ক টেলরের। ২০০৩ বিশ্বকাপে ডারবানে কানাডার সঙ্গে পরাজয়ের সেই ম্যাচে সানোয়ার হোসেনের অফ স্পিনে জো হ্যারিসের ক্যাচ ধরেন খালেদ মাসুদ। ২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের জেরোইন স্মিটস স্কটল্যান্ডের ক্রেগ হোয়াইটকে স্টাম্পিং করেন। এবারের আসরে এ পর্যন্ত দুবার হয়েছে এমনটি। হাম্বানটোটায় কানাডার আশিস বাগাইয়ের ক্যাচ ধরেন শ্রীলঙ্কার সাঙ্গাকারা। এরপর আবারও বাগাইয়ের নাম, তবে বিপরীত ভূমিকায়। চিমার বলে জিম্বাবুয়ে অধিনায়ক চিগুম্বুরার ক্যাচ নেন বাগাই।