প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার ইংল্যান্ডকে হাতের মুঠোয় পেয়েও হারাতে পারলেন না, গ্রায়েম স্মিথ অবশ্যই হতাশ। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কিছুটা সান্ত্বনা পেতে পারেন ব্যক্তিগত একটি অর্জনে। কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের ইনিংসটির পথে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে পূর্ণ করেছেন ৬ হাজার রান। ৭২ টেস্টে অধিনায়ক স্মিথের রান এখন ৬০৫৮। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ৯৩ টেস্টে অ্যালান বোর্ডারের রান ৬৬২৩। স্মিথের ঠিক পরেই আছেন বোর্ডারের উত্তরসূরি রিকি পন্টিং। অধিনায়ক হিসেবে ৬৬ টেস্টে পন্টিংয়ের রান ৫৭৪০। সত্তর-আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের কান্ডারি ক্লাইভ লয়েড নেতৃত্ব দেওয়া ৭৪ টেস্টে করেছেন ৫২৩৩ রান। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং ৮০ টেস্টে করেছেন ৫১৫৬ রান।