অধিনায়ক শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে, ছিলেন দলের সহ-অধিনায়কও। হাবিবুল বাশারের পর বাংলাদেশের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল শাহরিয়ার নাফীসকেই। দলেই জায়গা হারিয়ে ফেলায় সেটা আর হয়ে ওঠেনি। তবে একটা ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, রেকর্ড গড়েছেন সেটিতেই। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন শাহরিয়ার, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার সেই ম্যাচের দিনে তাঁর বয়স ছিল ২০ বছর ৩০৭ দিন। টি-টোয়েন্টিতে এই বাঁহাতির চেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেননি আর কেউ। টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ পাঁচ অধিনায়কের মধ্যে আছেন আরও দুই বাংলাদেশি। ২২ বছর ১৩১ দিনে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান আছেন চারে, পাঁচে ২৩ বছর ৫৬ দিন বয়সে নেতৃত্ব দেওয়া আশরাফুল। শাহরিয়ারের চেয়ে ২৫ দিন বেশি বয়সে নেতৃত্ব দিয়ে দুইয়ে আছেন বারমুডার রডনি ট্রট, তিনে শাহরিয়ারের সঙ্গেই নেতৃত্বে অভিষিক্ত প্রসপার উতসেয়া।