অধিনায়ক সাঙ্গাকারা, দলে নেই ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইসিসি-ঘোষিত বিশ্বকাপ একাদশে ঠাঁই হয়নি ভারতীয় অধিনায়কের। অন্যদিকে ধোনিদের কাছে শিরোপা হাতছাড়া হলেও বিশ্বকাপ একাদশের নেতৃত্বে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।অধিনায়কত্ব ছাড়াও খেলোয়াড়সংখ্যার দিক থেকেও আইসিসি একাদশের নেতৃত্বে আছে শ্রীলঙ্কা। এ দল থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার। বিশ্বজয়ী ভারতীয় দলের আছেন তিনজন, দক্ষিণ আফ্রিকার দুজন এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের আছেন একজন করে ক্রিকেটার। বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, হল্যান্ড, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়ার কোনো ক্রিকেটারই এ তালিকায় ঠাঁই পাননি।বিশ্বকাপ একাদশ: শচীন টেন্ডুলকার, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, ডি ভিলিয়ার্স, যুবরাজ সিং, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, ডেল স্টেইন, জহির খান ও মুত্তিয়া মুরালিধরন।