অধিনায়কই বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলার। হয়তো টুর্নামেন্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানতেন। কিন্তু সে স্বপ্নপূরণ হচ্ছে না অস্ট্রেলিয়ার ফুটবল অধিনায়ক লুকাস নিলের। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল থেকে ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিলকে বাদ দিয়েছেন কোচ অ্যাঞ্জে পোসতেকোগ্লু। বিশ্বকাপ খেলার মতো ফর্ম এবং ফিটনেস কোনোটিই নিলের নেই বলে মনে করেন কোচ। তবে জানিয়েছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড়টিকে বাদ দেওয়া সহজ ছিল না, ‘ব্যাপারটা খুবই কঠিন ছিল। নিজেকে প্রস্তুত রাখার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। বিশ্বকাপে যাওয়ার দৃঢ় একটা প্রত্যয় যে ছিল সেটা সে দেখিয়েছে।’ এএফপি।