অধিনায়কত্ব ছাড়বেন না পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতৃত্ব দিয়ে দলের হার দেখেছেন ২০০৫ ও ২০০৯ সালের অ্যাশেজ লড়াইয়ে। সিডনিতে অনুষ্ঠেয় শেষ টেস্টে জয় পেলে সমতায় আসার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে, এবারের অ্যাশেজ লড়াইয়েও হেরে গেছে অস্ট্রেলিয়া। তার মানে, আরেকটি অ্যাশেজ হারের তিক্ত স্বাদ পেতে যাচ্ছেন রিকি পন্টিং। এবারের হারটা অবশ্য হবে আরও বিব্রতকর—ঘরের মাঠে ২৪ বছর পর!শুরু থেকেই বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্বের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠে গেছে আগেই। আট ইনিংস মিলিয়ে পন্টিংয়ের সংগ্রহ মাত্র ১১৩ রান! ঘরের মাঠে অ্যাশেজ হারের লজ্জা পেলে সরিয়ে দেওয়ার দাবিটা আরও জোরাল হবে, সন্দেহ নেই। তবে নিজে থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে রাজি নন রিকি পন্টিং। অধিনায়কত্ব ধরে রাখাই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। রয়েছে সিডনি টেস্টে দল থেকে ছিটকে পড়ার আশঙ্কাও।মেলবোর্ন টেস্ট হারার পর নিজের ভবিষ্যত্ প্রশ্নে পন্টিং বলেন, ‘সবকিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে বেশি ভাবতে চাই না আমি। কয়েক সপ্তাহ ধরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। দলকে যথাসম্ভব ভালোভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে পারিনি।’এরপর পন্টিং যোগ করেন, ‘আমি যে সিদ্ধান্তই নিই না কেন, সেটা অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই নেব। আমি আমার খেলা চালিয়ে যেতে চাই। একইভাবে অধিনায়কত্বও করতে চাই। আমি এখনো মনে করি, দুটি ক্ষেত্রেই আমার ওপর অনেকের সমর্থন আছে।’রয়টার্স, ক্রিকইনফো।