অধিনায়কত্ব ছেড়ে দিলেন দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেট থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। আজ সোমবার দেশটির ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করেছে। খবর ওয়েবসাইটের।দিলশান সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ার অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই সিরিজের অন্য দল ভারত।২০১১ বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারা অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলে দায়িত্ব দেওয়া হয় দিলশানকে। এর পর চারটি সিরিজ খেলে শ্রীলঙ্কা। প্রতিটি সিরিজেই হেরেছে দলটি। এর পরই দিলশান এই সিদ্ধান্ত নিলেন।