অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন চিগুম্বুরা
বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরাকে। দলগত ব্যর্থতার দায় তো আছেই, আবার নেতৃত্বের চাপ সামলাতে গিয়ে ব্যক্তিগত পারফরমেন্সটাও খুব বেশি আশানরূপ হয়নি এই জিম্বাবুয়ান অলরাউন্ডারের। বিশ্বকাপের পর তাই অধিনায়কত্বের দায়িত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিগুম্বুরা। গত বছরের মে মাসে প্রোসপার উেসয়ার কাছ থেকে অধিনায়কত্বের ভার নিয়েছিলেন ২৫ বছর বয়সী চিগুম্বুরা। গতকাল জিম্বাবুয়ের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ থেকে ফেরার পর আমি এই দায়িত্বটা নিয়ে অনেক ভেবেছি। আমার পরিবার-বন্ধুদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। কেউ কেউ আমাকে অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু বেশির ভাগই আমার সঙ্গে একমত হয়েছে যে, আমার এখন নিজের খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত। নেতৃত্বটা অন্য কেউই দিক।’চিগুম্বুরার পর এখন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা বা ব্রেন্ডন টেলরকেই জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া।