অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতায় জ্যামাইকার অধিনায়কত্ব হারিয়েছেন, হারাতে পারেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্বও। তবে অধিনায়কত্ব নিয়ে নিজে শঙ্কিত নন বলে জানিয়ে দিয়েছেন ক্রিস গেইল।প্রতিযোগিতা শেষ করে জ্যামাইকায় ফিরে এসেছেন গেইল। ঘরোয়া প্রতিযোগিতায় অধিনায়কত্ব হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত কি না প্রশ্নে জ্যামাইকা গ্লেনারকে গেইল বলেন, ‘আমি এখন এসব নিয়ে ভাবছি না। এখন কয়েক দিন বিশ্রামে থাকব, খেলার মাঝের বিরতিটা উপভোগ করার চেষ্টা করব। অধিনায়কত্ব নিয়ে ভাবার সময় আমার হাতে নেই।’ সাম্প্রতিক সময়ে গেইলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। এ বিতর্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক আজিম বাসারাথ যেন নতুন মাত্রা যোগ করেছেন। গেইলের অধিনায়কত্বের সমালোচনা করে সম্প্রতি তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে গেইল অধিনায়ক হিসেবে ভালো নয়। নেতৃত্ব দেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে সে। আমি আগেও এসব বলেছি। জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন গেইলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে আমার মতামতেরই প্রতিফলন ঘটিয়েছে।’