অধিনায়কত্ব হারালেন আফ্রিদি
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরে গণমাধ্যমের সামনে কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা—শাস্তি হিসেবে আজ বৃহস্পতিবার আপাতত শহীদ আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এত দিন টেস্ট দলের নেতৃত্বে ছিলেন মিসবাহ-উল-হক, আর সীমিত ওভারের দলের নেতৃত্বে আফ্রিদি। এবার আয়ারল্যান্ড সফরে ওয়ানডে দলের নেতৃত্বও পেলেন মিসবাহ। এখন থেকে সব ধরনের ক্রিকেটে মিসবাহ নেতৃত্ব দেবেন, নাকি আয়ারল্যান্ড সফর শেষে আবারও সীমিত ওভারের দলের নেতৃত্ব আফ্রিদির কাঁধে যাবে, তা এখনো স্পষ্ট করেনি পিসিবি।২৭ মে বেলফাস্টে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ওয়েবসাইট।১৬ সদস্যের ওয়ানডে দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহীদ আফ্রিদি, ইউনুস খান, তৌফিক ওমর, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, আজহার আলী, মোহাম্মদ সালমান, সাঈদ আজমল, আবদুর রেহমান, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, তানভীর আহমেদ, জুনায়েদ খান ও হাম্মাদ আজম।