অধিনায়কত্বের সিদ্ধান্ত আমার হাতে নেই: পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ লড়াইয়ে পিছিয়ে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে হার ইনিংস ও ৭১ রানের! হারের ব্যবধানটাই প্রমাণ করে অস্ট্রেলিয়া আর আগের অস্ট্রেলিয়া নেই। আগের অবস্থায় নেই অধিনায়ক রিকি পন্টিংও। অস্ট্রেলিয়াকে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলা পন্টিংয়ের চারপাশে এখন কেবলই অন্ধকার। দাবি উঠেছে, তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার।কাল বৃহস্পতিবার পার্থে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এখানেই ‘আসল’ পরীক্ষাটা হয়ে যেতে পারে পন্টিংয়ের। গুঞ্জন উঠেছে, পরবর্তী পাঁচ দিনেই ভাগ্য নির্ধারিত হবে অসি অধিনায়কের। তবে অ্যাশেজের ফলাফল যা-ই হোক, অধিনায়ত্বের সিদ্ধান্ত নিজের হাতে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রিকি পন্টিং।অ্যাশেজে হারলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকছেন কি না—এই প্রশ্নে পন্টিং বলেন, ‘অধিনায়কত্বের সিদ্ধান্ত আমার হাতে নেই। আমি নিজেকে অধিনায়কত্বের দায়িত্ব দেইনি। সত্যি কথা বলতে কি, বিষয়টি নিয়ে ভাবছি না আমি।’এখানেই থামেননি পন্টিং, ‘সিদ্ধান্তটি পুরোপুরি আমার নাগালের বাইরে। দলকে জয় এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমি। আমার মনে হয়, অ্যাশেজ শেষে বা এই টেস্ট শেষেই আমাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না সেই সিদ্ধন্ত নেবেন যাঁরা এর দায়িত্ব আছেন।’—ক্রিকইনফো।