প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু করেছিলেন মাইকেল ক্লার্কই। মাঝে দুই ম্যাচে নেতৃত্ব দিলেন রিকি পন্টিং, কাল শেন ওয়াটসন। একই টুর্নামেন্ট বা সিরিজে সবচেয়ে বেশিজনের নেতৃত্ব দেওয়ার রেকর্ডে দ্বিতীয়বার যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম। তিন অধিনায়কের নেতৃত্বে এক সিরিজে দুবার খেলেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজও। একবার করে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা আবার তিন অধিনায়ক দেখেছিল মাত্র ৪ ম্যাচেই! ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজে উইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও মাইকেল হোল্ডিং। ১৯৮৮ এশিয়া কাপের ৪ ম্যাচে শ্রীলঙ্কার হয়ে টস করেছিলেন অর্জনা রানাতুঙ্গা, রবি রত্নায়েকে ও রঞ্জন মাদুগালে। ২০০১ কোকাকোলা কাপে জিম্বাবুয়ের ৪ ম্যাচের দুটিতে অধিনায়ক ছিলেন হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ার ও স্টুয়ার্ট কার্লাইল।