প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্য বেশ কয়েকটি রেকর্ডের সঙ্গে অধিনায়ক হিসেবেও বিশ্বকাপে সবচেয়ে বেশি রান রিকি পন্টিংয়ের। গত দুটি বিশ্বকাপে ২২ ম্যাচে নেতৃত্ব দিয়ে কোনো ম্যাচে হারেননি পন্টিং। এই ২২ ম্যাচের ১৯ ইনিংসে ৩টি সেঞ্চুরিসহ ৫৯.৬৩ গড়ে ৯৫৪ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে স্টিফেন ফ্লেমিং ২৭ ম্যাচে ৮৮২ রান (৩৬.৭৫ গড়)। এরপর পর্যায়ক্রমে আজহারউদ্দিন ২৩ ম্যাচে ৬৩৬ রান (৩৫.৩৩), ইমরান খান ২২ ম্যাচে ৬১৫ রান (৩৮.৪৩) ও মাহেলা জয়াবর্ধনে ১১ ম্যাচে ৫৪৮ রান (৬০.৮৮)। বোলিংয়ে এক নম্বরে আছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরান খান, ২২ ম্যাচে মাত্র ১৩ ইনিংস বল করে ২৪ উইকেট নিয়েছেন ১৯.৭০ গড়ে। এরপরের নামগুলো ওয়াসিম আকরাম ১৫ ম্যাচে ১৮ উইকেট (২৬.৫০), কপিল দেব ১৫ ম্যাচে ১৭ উইকেট (২৯.৬৪), স্টিভ টিকোলো ১২ ম্যাচে ১৩ উইকেট (১৯.২৩) ও বব উইলিস ৭ ম্যাচে ১১ উইকেট (১৮.৭২)।