প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চার টেস্ট জিতে যাত্রা শুরু হয়েছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ধোনি অপরাজিত ছিলেন প্রথম ১১ টেস্টেই। আটটি জিতেছেন, তিনটি ড্র। সব মিলে ২৩ টেস্টে ১৪ জয়ের পাশে পরাজয় ৩—ধোনি ভারতের সফল অধিনায়কের তালিকায় উঠে এলেন দুইয়ে। ধোনির জয়ের হার ৬০.৮৭ শতাংশ। কমপক্ষে ২০ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে ষাটের বেশি জয়ের হার আর আছে স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের। ৫৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪১টিতেই জয় এনে দেওয়া স্টিভের জয়ের হার ৭১.৯২ শতাংশ। ৭৭ টেস্টের ৪৮টি জেতা পন্টিংয়ের হার ৬২.৩৩। এখন হয়তো দুঃসময় যাচ্ছে। কিন্তু পন্টিংয়ের ৪৮টি টেস্ট জেতা কিন্তু বিশ্ব রেকর্ড। ৪০টির বেশি টেস্ট জিতেছেন আর একজনই—স্টিভ ওয়াহ।