প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি-খরা নিয়েই উইজডেন ট্রফিটা শুরু করেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু দুই ম্যাচ যেতে না-যেতেই সেঞ্চুরির আশীর্বাদে স্নাত ইংলিশ অধিনায়ক। টানা দুই ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। আর এই দুই সেঞ্চুরিই তাঁকে নিয়ে গেছে কয়েকটি রেকর্ডের পাতায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজে কমপক্ষে দুটি সেঞ্চুরি করা প্রথম ইংলিশ অধিনায়ক এখন স্ট্রাউস। ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরেও ৩টি সেঞ্চুরি করেছিলেন স্ট্রাউস। মাইকেল ভনকে (৪) ছাড়িয়ে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ইংলিশও এখন এই বাঁহাতি। সব দেশ মিলিয়ে তাঁর ওপরে আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (৭)। স্ট্রাউস টেস্ট ক্যারিয়ারের ২১টি সেঞ্চুরির ৯টিই করেছেন অধিনায়ক হিসেবে। ইংল্যান্ডের অধিনায়কদের মধ্যে তাঁর ওপরে আছেন শুধু গ্রাহাম গুচ (১১) ও পিটার মে (১০)।