প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরে তিন টেস্টে তিন সেঞ্চুরি। অধিনায়ক হিসেবেই যেন কুকের ব্যাট বেশি হাসছে। এ বছর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সাতটি সেঞ্চুরি করেছেন কুক যার ছয়টিই অধিনায়ক হিসেবে। অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় কুক আছেন যৌথভাবে তিনে। ১৯৮৫ ও ১৯৯৭ সালে তাঁর মতোই ছয়টি করে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের শচীন টেন্ডুলকার। এক বছরে সাত সেঞ্চুরি পেয়েছেন তিন অধিনায়ক—ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (২০০৩), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০০৭) ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২০০৮)। অধিনায়ক হিসেবে বছরে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির ঘটনাও তিনটি। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং দুবার (২০০৫ ও ২০০৬) এবং প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ করেছিলেন ২০০৫ সালে।