অধোগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ম্যাচে মাত্র ২ উইকেট, গড় ২১১.৫০। দুর্দশার এক সিরিজই কাটালেন বাংলাদেশের পেসাররা। অবশ্য টেস্টে বাংলাদেশের পেসারদের মাথাকুটে মরাটাই যেন ভবিতব্য। টেস্ট সিরিজে অন্য নয়টি দলের পেসারদের গড় যেখানে কখনোই দেড় শ ছাড়ায়নি সেখানে বাংলাদেশের পেসারদের দুই শ ছাড়ানো গড়ের সিরিজই আছে তিনটি। দেড় শর ওপরে আছে আরও দুটি। ২০০৪ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২১.০০ গড়ে মাত্র ১টি উইকেট পেয়েছিলেন বাংলাদেশের ছয় পেসার। এবারের সিরিজটা ওটার পরই। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার পেসাররা কোনো উইকেট পাননি। তবে সেটা ছিল এক ম্যাচের সিরিজ।