অনন্য অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ রানে ৬ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন একই সঙ্গে দুটি রেকর্ড করে ফেললেন। এটাই তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। পেছনে ফেলেছেন গত বছর দিল্লিতে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ রানে ৬ উইকেট পাওয়ার সাফল্যকে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেরও সেরা বোলিং এখন এই অফ স্পিনারের। এত দিন সেরা ছিল ২০১০ সালে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির, ১৩৫ রানে ৫ উইকেট। টেস্টে ভারতের পক্ষে ৩১ বা তার কম রানে ৬ বা ততোধিক উইকেট পাওয়ার উদাহরণ আছে মাত্র তিনটি। অশ্বিনের সামনে আছেন শুধু মনিন্দর সিং (৭/২৭, পাকিস্তান, ১৯৮৭), ভেঙ্কটপতি রাজু (৬/১২, শ্রীলঙ্কা, ১৯৯০) ও জাভাগাল শ্রীনাথ (৬/২১, দক্ষিণ আফ্রিকা, ১৯৯৬)।