অনন্য এবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে পার্থ টেস্টে ১৬৯ রানের ইনিংস দিয়ে শুরু। পরশু পোর্ট এলিজাবেথে সেঞ্চুরি করে ৩৭ বছর স্থায়ী একটা রেকর্ড ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। টানা ১২টি টেস্টে ফিফটি বা তার চেয়ে বেশি রান করেছেন ডি ভিলিয়ার্স, করে ফেলেছেন সবচেয়ে বেশি টেস্টে ফিফটির নতুন রেকর্ড। ১৯৭৭ সালে ভিভ রিচার্ডস টানা ১১ টেস্টে ফিফটি বা তার চেয়ে বেশি রান করেছিলেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গৌতম গম্ভীর ছুঁয়েছিলেন রিচার্ডসকে। চার মাস পর শেবাগও বসেছিলেন দুজনের পাশে। জন এডরিচ ও শচীন টেন্ডুলকারের রেকর্ডটা ১০ টেস্টের।