অনন্য তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ অনেক দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা তামিমের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কাল ৪৭ রান করে সাকিবকে পেছনে ফেলে দিলেন তামিম। টি-টোয়েন্টিতে তাঁর রান এখন ৯৮৯।
কাল ৯৪২ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম। আর সাকিবের রান ছিল ৯৭৯। এক হাজার আগে কে ছোঁবেন এই নিয়ে ছিল কৌতূহল। আগের ম্যাচে অপরাজিত ৮৩ করা তামিম এই ম্যাচেও শুরু থেকে ছিলেন দারুণ ছন্দে। এ কারণে মনে হচ্ছিল, এক হাজার রান হয়তো তিনিই আগে ছোঁবেন। কিন্তু ১১ রান দূরে থাকতেই আউট হয়ে গেলেন। অবশ্য ততক্ষণেই সাকিবকে পেছনে ফেলে ১০ রানে এগিয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান
                      ইনিংস  রান  গড়     সর্বোচ্চ  ফিফটি
তামিম ইকবাল      ৪৮    ৯৮৯  ২২.৪৭  ৮৮*  ৪
সাকিব আল হাসান ৪৯      ৯৭৯  ২২.৭৬  ৮৪  ৫
মুশফিকুর রহিম    ৪৫      ৬৫৯   ১৭.৮১  ৫০  ১
মাহমুদউল্লাহ        ৪২      ৬১০   ১৮.৪৮  ৬৪*  ২
সাব্বির রহমান     ২০    ৪৮৫      ৩২.৩৩  ৮০  ৩