অনন্য রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের সফলতম দল নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ। রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন। শুধু শিরোপাসংখ্যার বদলে সামগ্রিক ফলাফল বিবেচনা করা হলেও সেরা রিয়াল। ইউরোপিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে তারাই। ৩৪৩টি ম্যাচ খেলে ২০০ জয়, ৫৯টি ড্র, পরাজয় ৮৪টি। রিয়ালের সবচেয়ে কাছে থাকা বায়ার্ন মিউনিখ জিতেছে ১৩৮টি ম্যাচ। ২৫৩ ম্যাচ খেলে ৬০টিতে ড্র এবং ৫৫টিতে হার জার্মান ক্লাবটির। কমপক্ষে ১০০ ম্যাচ জিতেছে আর মাত্র চারটি দল। ২৩৫টি ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ১৩২টি। ড্র করেছে ৫৮ এবং পরাজয় ৪৫ ম্যাচে। বার্সেলোনা ১৩১টি ম্যাচ জিতেছে; ৫৪ ড্র, ৪২ পরাজয়। একশ ম্যাচ জেতা বাকি দুই ক্লাবই ইতালির—মিলান (১১৮) ও জুভেন্টাস (১০০)।