প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেবারে নতুন একটি ক্লাবের গোড়াপত্তন করলেন ইলিয়াস সানি। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে ১৩ রানে ৫ উইকেটই সানিকে নিয়ে গেছে রেকর্ড বইয়ে। টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার এই বাঁহাতি স্পিনার। সানির আগে আরও দুজন দুই ধরনের ক্রিকেটে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার টনি ডডেমেইড ও ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডস পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে অভিষেকে। ডডেমেইড ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে, পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে এবং এডওয়ার্ডস ২০০৩ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন এই কীর্তি।