প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদালের সূত্র ধরেই জেনেছেন, পুরুষ এককে সাতজন আর মহিলা এককে নয় খেলোয়াড় ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেছেন। নারী-পুরুষ মিলে মোট পাঁচজন আছেন যাঁরা এক বছরেই চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে এঁদের সবার মধ্যেই স্টেফি গ্রাফ একেবারেই আলাদা। ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় ‘দ্য গোল্ডেন গ্র্যান্ড স্লাম’-এর কীর্তি যাঁর। ১৯৮৮ সালে চারটি গ্র্যান্ড স্লামের সঙ্গে গ্রাফ সিউল অলিম্পিকেও সোনা জিতেছিলেন। এই কীর্তির পথে জার্মান কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ক্রিস এভার্টকে, ফ্রেঞ্চ ওপেনে নাতালিয়া জভেরেভাকে, উইম্বলডনে মার্টিনা নাভ্রাতিলোভাকে এবং ইউএস ওপেনের ফাইনালে হারিয়েছিলেন গ্যাব্রিয়েলা সাবাতিনিকে হারান। সাবাতিনিকে হারিয়েই অলিম্পিক সোনা।