অনাকাঙ্ক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের প্রথম সর্ব-জার্মান ফাইনাল। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শনিবার গত দুটি ফাইনালের ভাগ্য বরণ করলে রেকর্ডই করে ফেলবে বায়ার্ন মিউনিখ। তবে এটা একদমই নিশ্চিত এই রেকর্ডটা মনেপ্রাণেই চাইছে না বাভারিয়ান ক্লাবটি। সবচেয়ে বেশি ফাইনাল হারের তালিকায় সবার ওপরে নিজেদের নাম কেই-বা দেখতে চায়। পাঁচটি ফাইনাল হেরে এখনই যৌথভাবে সবার ওপরে বায়ার্ন। এখানে বায়ার্নের দুঃখের সঙ্গী পর্তুগালের বেনফিকা ও ইতালির জুভেন্টাস। দ্বিতীয় সর্বোচ্চ চারটি ফাইনাল হেরেছে এসি মিলান। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা হেরেছে তিনটি করে ফাইনাল।