প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের পর লিগ কাপেও অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি সঙ্গী হলো রিডিংয়ের। দুবার সবচেয়ে বেশি গোলের ম্যাচে হার। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচটি হয়েছিল ২০০৭ সালে। ওই ম্যাচে পোর্টসমাউথের কাছে ৭-৪ গোলে হেরেছিল রিডিং। ইংলিশ লিগ কাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছে পরশু। ১২ গোলের ওই ম্যাচেও পরাজিত দলের নাম রিডিং। ৪-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচটা অবিশ্বাস্যভাবে জিতে নিয়েছে আর্সেনাল। এফএ কাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ডটিও রিডিংয়ের। ১৮৯৪ সালে প্রেস্টন নর্থ এন্ডের কাছে ১৮-০ গোলে হেরেছিল ক্লাবটি। লিগ কাপ এর আগে সর্বোচ্চ ১১টি গোল দেখেছিল ২০০৫ সালে। ওই ম্যাচে অ্যাস্টন ভিলা ৮-৩ গোলে হারিয়েছিল উইক্যাম ওয়ান্ডারার্সকে।