অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন পরই ডর্টমুন্ডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল। কিন্তু খেলাটেলা বাদ দিয়ে এখন রিয়াল মাদ্রিদ শিবিরে অস্থিরতার ঝড়। কয়েক দিন আগে হোসে মরিনহো বলেছিলেন এই মৌসুম শেষেই মাদ্রিদ ছেড়ে যেতে পারেন। কিন্তু সেই সিদ্ধান্তটি মনে হয় এখনই নিয়ে নিতে পারেন। এক-দুজন নয়, রিয়াল মাদ্রিদের ১৫ জন খেলোয়াড় নাকি মরিনহোকে পরের মৌসুমে আর কোচ হিসেবে চান না! গতকালই স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে এই সাড়া জাগানো খবর। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ পরিচালিত একটা অনানুষ্ঠানিক জরিপে এই তথ্য উঠে এসেছে। এই ১৫ জনের মধ্যে নাকি ৫ জন সিনিয়র খেলোয়াড়ও আছেন। এই পাঁচজন নাকি এমনও বলেছেন, কোচ বদল করা না হলে সামনের মৌসুমে রিয়াল ছেড়ে যেতে পারেন! এমনিতেই দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে মরিনহোর শীতল সম্পর্কের কথা শোনা যায়। ওটা তাহলে মিথ্যা নয়? এএফপি।