অনাহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন দৃশ্য এই বিশ্বকাপে আগেও দেখা গেছে। বলা নেই কওয়া নেই, হুট করেই মাঠে ঢুকে পড়েন একজন অনাহূত দর্শক। পরশু জার্মানি-আর্জেন্টিনা ফাইনালেও মারাকানার মাঠে ঢুকে পড়েন এমনই এক অনাহূত ‘অতিথি’। ম্যাচের তখন ৮২ মিনিট। মেরুন রঙের টি-শাট, শর্টস আর কমলা রঙের বুট পরা লোকটি হঠাৎ করেই জার্মান খেলোয়াড়দের বেঞ্চের সামনে গিয়ে দিলেন ভোঁ-দৌড়। পৌঁছে গেলেন জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হাওয়েডসের কাছে। প্রায় ২০ গজ দৌড়ানোর পর অবশ্য নিরাপত্তাকর্মীরা ধরে ফেলেন তাঁকে। তবে ওই এক মিনিট রেফারিকে বন্ধ রাখতে হয়েছিল খেলা। এই বিশ্বকাপেই নকআউটপর্বে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচেও এভাবে মাঠে দর্শক ঢুকেছিল। একই ঘটনা ঘটেছিল গ্রুপপর্বের জার্মানি-ঘানা ম্যাচেও। ইয়াহু স্পোর্টস।