অনিশ্চিত অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধের চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশ সফরে আসেননি। এখন আগামী মাসে ইংল্যান্ডের ভারত সফরেও জেমস অ্যান্ডারসন অনিশ্চিত। অন্তত কোহলিদের সঙ্গে পাঁচ টেস্ট সিরিজের প্রথমটিতে যে থাকছেন না, সেটি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। ৩৪ বছর বয়সী পেসারের চোট নিয়ে কুক বলেছেন, ‘মনে হয় না শুরু থেকেই ওখানে থাকবে ও। হয়তো অনুশীলনের জন্য ফিট হয়ে উঠবে, তবে ভারতে প্রথম টেস্টের জন্য প্রস্তুত থাকার কথা নয়।’ আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে চোটে পড়েন অ্যান্ডারসন। এএফপি।