অনিশ্চিত ডি ইয়ং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তের ঝলকে কোয়ার্টার ফাইনালে উঠল হল্যান্ড। ওই ম্যাচের পর একটা দুঃসংবাদও শুনতে হয়েছে ডাচদের। শেষ আটে কোস্টারিকার সঙ্গে খেলতে পারবেন না নাইজেল ডি ইয়ং। এমনকি বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন এই মিডফিল্ডার।
মেক্সিকো ম্যাচে একাদশে থাকলেও মাত্র ৯ মিনিটের মাথায় কুঁচকিতে টান পড়ায় মাঠ ছাড়েন। ম্যাচের পর প্রাথমিক পরীক্ষায় দেখা গেল চোট গুরুতরই। আগামী দু-তিন দিনের মধ যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সকারনেট।