অনিশ্চিত ফন পার্সি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর বিপক্ষে ওই দারুণ জয়। কোয়ার্টার ফাইনালেও প্রতিপক্ষ রথী-মহারথীরা নয়। শেষ আটের লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজেই থাকার কথা ডাচদের। কিন্তু ফুরফুরে সময়টায় হঠাৎ করেই দুশ্চিন্তার কালো ছায়া ঘিরে ধরলো লুই ফন গালের শিষ্যদের।
দুশ্চিন্তাটা রবিন ফন পার্সিকে নিয়ে। প্রথমবারের মতো হল্যান্ডের বিশ্বকাপ জয়ের মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য কাল অনুশীলন ত্যাগ করেছেন বাম ঊরুর ব্যথা নিয়ে। পার্সির চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও কোয়ার্টার ফাইনালে ফন পার্সি খেলতে না পারলে তা হবে ডাচদের জন্য বড় একটা ধাক্কাই।
ফন পার্সি খেলতে না পারলে সে ক্ষেত্রে প্রথম একাদশে থাকবেন মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করা ক্লাস-ইয়ান হান্টেলার।