অনিশ্চিত ফ্যাব্রিগাস
বার্সেলোনার হয়ে কোপা দেল রে’র ফাইনালেই চোটটা পেয়েছিলেন সেস ফ্যাব্রিগাস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের এই চোটই যে কাল হয়ে দাঁড়াবে, সেটা কে ভেবেছিল! ইউরোয় স্পেন দলে আছেন, কিন্তু ইতালির বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচের আগে নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারবেন কি না, সে সংশয় থেকেই যাচ্ছে।আপাতত ইনজুরিমুক্ত হওয়ার জন্য সময়ের সঙ্গে লড়ছেন ফ্যাব্রিগাস। আশা, ইউরোয় প্রথম থেকেই দলের জন্য অবদান রাখা। কিন্তু মাত্র ছয় দিন হাতে রেখে ফ্যাব্রিগাসের সুস্থ হয়ে ওঠাটা অসম্ভব বলেই মনে হচ্ছে। আর্সেনালের সাবেক এই ফুটবলার এ মৌসুমেই যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে রেখেছিলেন অসামান্য অবদান। কোপা দেল রে’র ফাইনালে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। আপাতত দলের সঙ্গে থেকে হালকা জিম চালিয়ে গেলেও বল প্র্যাকটিস শুরু করতে পারেননি। আগামী বুধবারের আগে বল নিয়ে অনুশীলনে নামারও কোনো সম্ভাবনা নেই বলেই জানা গেছে। এদিকে এর একদিন পরেই ৮ জুন পর্দা উঠবে ইউরোর জমাটি আসরের।—গোল ডটকম।