অনিশ্চিত হামেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ডিসেম্বর ক্লাব আমেরিকার বিপক্ষে হামেস রদ্রিগেজের দারুণ এক থ্রু থেকে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কে জানে রিয়াল মাদ্রিদের হয়ে ওটাই হয়তো কলম্বিয়ান মিডফিল্ডারের শেষ মুহূর্ত হয়ে থাকবে! পরশু ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল। সেদিন মাঠে নামার সুযোগ পাননি হামেস। রিয়ালের পরের ম্যাচ আগামী ৭ জানুয়ারি, লা লিগায় গ্রানাডার বিপক্ষে। কিন্তু হামেস তত দিন রিয়ালে না-ও থাকতে পারেন, ‘রিয়ালে আমি সুখী, কিন্তু আমি খেলতে চাই। ফাইনাল খেলতে না পেরে একটু হতাশ। নিশ্চিত করতে পারছি না যে আমি এখানে থাকব। অনেক প্রস্তাব আছে, আরও ৭ দিন পাচ্ছি ভেবে দেখার!’ মার্কা।