অনিশ্চয়তায় রোনালদিনহো
তবে কি স্বদেশেই বিপদে পড়ে গেলেন রোনালদিনহো? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটাই। চলতি কোপা লিবার্তোদোরেসে ফ্লামেঙ্গোর টিকে থাকা না-থাকার ওপই নির্ভর করছে ব্রাজিলিয়ান ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ। আসলেই তা-ই। কোপা লিবার্তোদোরেস থেকে বিদায় নিলে ফ্লামেঙ্গোতে তাঁর ভবিষ্যৎ পড়ে যাবে হুমকির মুখে।গত বছরই এসি মিলান ছেড়ে ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবটির আর্থিক অবস্থা এমনই করুণ যে কোপা লিবার্তোদোরেস থেকে ছিটকে পড়লে হয়তো তাঁর মতো ‘শ্বেতহস্তী’ পোষা ফ্লামেঙ্গোর জন্য কঠিন হয়ে যাবে! ক্লাব সভাপতি অ্যামোরিম তাই আগে থেকেই ৩২ বছর বয়সী তারকাকে ছেঁটে ফেলার ব্যাপারে ভাবতে শুরু করে দিয়েছেন। ভ্যাগনার লাভের সঙ্গে রোনালদিনহো দলে থাকতেও দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের মহাদেশীয় টুর্নামেন্টটিতে খুবই খারাপ অবস্থা ফ্লামেঙ্গোর। গত বুধবার এমেলেকের কাছে ৩-২ গোলে হেরে ফ্লামেঙ্গো গ্রুপে সবার নিচে। গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে লানাসের বিপক্ষে নিজেদের মাঠে জিততে হবে, পাশাপাশি একুয়াদোরিয়ানস-অলিম্পিয়ার ম্যাচটি ড্র হতে হবে। ওয়েবসাইট।