অনুতপ্ত নন দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা অক্ষুণ্ন রাখার অভিযানে এসে প্রথম দুই ম্যাচ শোচনীয়ভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়। খেলোয়াড় নির্বাচনে ভিসেন্তে দেল বস্কের দল নির্বাচনে ভুলই এর অন্যতম কারণ বলে ভাবছিলেন অনেকে। বিশেষ করে ডেভিড ভিয়াকে না খেলিয়ে ডিয়েগো কস্তাকে খেলানো কিংবা ইস্কো, আলভারো নেগ্রেদো আর হেসুস নাভাসকে দলে না রাখায় সমালোচিত হয়েছিলেন বেশি । কিন্তু দেল বস্ক সাফ জানিয়ে দিলেন দল নির্বাচন নিয়ে কোনো অনুতাপ নেই তাঁর।
‘অন্য দু-তিনজন খেলোয়াড় নিলেও আমাদের খেলার ধরন তো বদলাত না। প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু শেষটা ভালো হয়নি। এটা একেবারেই অপ্রত্যাশিত’—স্প্যানিশ পত্রিকা এবিসিকে বলেছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জেতানো দেল বস্ক। স্কাই স্পোর্টস।