অনুতাপ নেই সুয়ারেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামড় খেয়ে কাতরাচ্ছেন কিয়েলিনি। অন্যদিকে কামড় দিয়ে দাঁতে ব্যথা পেয়েছেন সুয়ারেজ! ছবি: এএফপি
কামড় খেয়ে কাতরাচ্ছেন কিয়েলিনি। অন্যদিকে কামড় দিয়ে দাঁতে ব্যথা পেয়েছেন সুয়ারেজ! ছবি: এএফপি

‘কামড়-কাণ্ড’ নাকি ফুটবল মাঠে হতেই পারে। ইতালির জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা সুয়ারেজের যেন কোনো অনুতাপ নেই। শাস্তির খড়্গ যাঁর মাথার ওপর ঝুলছে, বিশ্বকাপই যাঁর শেষ হয়ে যেতে বসেছে, সেই সুয়ারেজের অনুতাপহীন অভিব্যক্তি অবাক করে বইকি!

এত বড় অপকর্ম করার পরেও সুয়ারেজ নির্লিপ্ত, ‘মাঠে এমন ঘটনা ঘটতেই পারে। সেগুলো এত বড় করে দেখার কিছু নেই।’ কিন্তু মাঠের মধ্যে অন্য খেলোয়াড়কে কামড় কেন দেবেন, এই প্রশ্নে সুয়ারেজের যুক্তি, ‘পেনাল্টি বক্সে এটি কেবল আমাদের দুজনের মধ্যেই ঘটেছিল। সে হুট করে কাঁধ দিয়ে আমাকে ঠোকা দিল। ওকে কামড় দিয়ে ঠিকই করেছি।’ অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় লিভারপুল তারকা যারপরনাই খুশি।

ওদিকে, কামড়ের মতো বাজে একটি ঘটনার শিকার হয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন কিয়েলিনি, ‘সে আমাকে কামড়েছে, এটা স্পষ্ট। আমি এখনো কামড়ের চিহ্ন বয়ে বেড়াচ্ছি। তবে আমি ক্ষুব্ধ রেফারির প্রতি। তাঁর অবশ্যই এ ঘটনায় সুয়ারেজকে লাল কার্ড দেখানো উচিত ছিল।’ এএফপি।