প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থের টানাটানি চলছে। সমস্যা সমাধানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বের করেছে অভিনব এক উপায়। প্রবাসী লঙ্কানদের কাছ থেকে অর্থসাহায্য চাইছে এসএলসি। এ জন্য শ্রীলঙ্কান বংশোদ্ভূত এক ব্রিটিশ ধনকুবেরকে নিয়োগ দেওয়া হয়েছে এসএলসির ইউরোপ প্রতিনিধি হিসেবে। তাঁর কাজ হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধনী শ্রীলঙ্কানদের খুঁজে বের করে অনুদান নেওয়া। শরাথ আবেসুন্দারা নামে এই ধনকুবের ব্যবসায়ীর জন্য অবশ্য কাজটা নতুন নয়। এসএলসির প্রবাসী কমিটির সদস্য হিসেবে এর আগেও তিনি বেশ কয়েকবার অর্থ জোগাড় করে দিয়েছেন বোর্ডকে। ওয়েবসাইট।