অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম করে বিয়ে তো অনেকেই করে। সবারই কি বাবা-মায়ের কাছে অনুমতি চাওয়ার সাহস থাকে! সেদিক থেকে ররি ম্যাকইলরয়কে দুর্দান্ত সাহসীই বলতে হবে। নতুন বছরের প্রথম দিনেই প্রেমিকা ক্যারোলিনা ওজনিয়াকির অনামিকায় আংটি পরিয়ে বাগদানপর্ব সেরে ফেলেছেন ম্যাকইলরয়। তবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে নিজের বাবা-মার কাছ থেকে তো বটেই, আইরিশ গলফার অনুমতি নিয়েছিলেন ওজনিয়াকির বাবা-মায়েরও। সেটি শোনা যাক ওজনিয়াকির মুখেই, ‘আমার বাবা-মা জানতেন। ঐতিহ্য মেনে সে আমার বাবা-মার কাছে অনুমতি চাইতে এসেছিল। ব্যাপারটা ছিল দারুণ।’ ডেনিশ টেনিস তারকার ভাষায় বাগদানপর্ব ছিল এ রকম, ‘এটা ছিল আমাদের জীবনের বিশেষ এক মুহূর্ত।’ ওয়েবসাইট।