অনুশীলন করতে ঢাকায় বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজ শেষ হলেও চট্টগ্রামেই আগামী ১২ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। মাঝের সময়টাতে বাংলাদেশ দল থাকবে ঢাকায়। শেষ ওয়ানডে খেলে কাল রাতেই তাদের ঢাকায় ফেরার কথা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আগামীকাল থেকে ব্যস্ত থাকবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচ নিয়ে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামের অবস্থাও ক্রিকেট অনুশীলনের উপযোগী নয়। এ অবস্থায় অনুশীলন করতেই ঢাকা ফিরতে হয়েছে সাকিব আল হাসানদের। আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল-পরশু দু দিন হবে অনুশীলন। শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে জাতীয় লিগের ফাইনাল শুরু হবে বলে এই অনুশীলনটা তাদের করতে হবে পাশের ইনডোর স্টেডিয়ামে। কাল রাতে চট্টগ্রাম ছাড়ার আগে ম্যানেজার শফিকুল হক জানিয়েছেন, প্রথম টেস্ট খেলতে আগামী ৯ মার্চ সন্ধ্যায় আবার চট্টগ্রামের বিমান ধরবেন তাঁরা।হায় ওয়েন!