অনুশীলন ক্যাম্পে সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত চোট কাটিয়ে উঠছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স।
দ্রুত চোট কাটিয়ে উঠছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স।

কদিন আগেই জানা গিয়েছিল, দ্রুত সেরে উঠছেন লুইস সুয়ারেজ। অস্ত্রোপচারের ১১ দিন পর সমর্থকদের জন্য আরেকটি সুখবর, সোমবার মন্টিভিডিওর কাছে দলের অনুশীলন শিবিরে গিয়েছেন সুয়ারেজ। সংবাদমাধ্যম জানিয়েছে, স্ত্রী সোফিয়া গাড়ি চালিয়ে তাঁকে অনুশীলন ক্যাম্পে নিয়ে গিয়েছেন। হয়তো এখনো মাঠে নামার অবস্থা হয়নি। তবে এ থেকে পরিষ্কার, মাঠে নামতে মুখিয়েই আছেন উরুগুয়ের স্ট্রাইকার।
সুয়ারেজ চোট পেয়েছিলেন অনুশীলনে। বাঁ-হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন চলছে পুনর্বাসন। দলের চিকিত্সক আলবের্তো পান কদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘মাত্র কয়েক দিন গেছে (অস্ত্রোপচারের পর)। তবে আমরা বলতে পারি, অনেক উন্নতি হয়েছে।’ এএফপি ও ওয়েবাসাইট।