অনুশীলন বর্জন জিম্বাবুয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি ছিল অনেক দিন থেকেই। তবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের সেই অসন্তুষ্টি মিলিতভাবে এবার ক্ষোভ আর প্রতিবাদের রূপ নিল। দাবি আদায়ে সংগঠন গড়ে তুলেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এমনকি পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনও বর্জন করেছেন তাঁরা। তবে ক্রিকইনফো জানিয়েছে, একজোট হওয়া ক্রিকেটারদের মধ্যে তিনজন অনুশীলনে যোগ দিয়েছেন।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড মুকোনদিওয়া জানান, প্রতি টেস্টের জন্য ৫ হাজার, প্রতি ওয়ানডের জন্য ৩ হাজার ও প্রতি টি-টোয়েন্টির জন্য দেড় হাজার মার্কিন ডলার ম্যাচ ফি চাইছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। সবকিছু এখন অচলাবস্থার মধ্যে থাকলেও শিগগিরই একটা সমাধান বেরিয়ে আসবে বলেই আশা মুকোনদিওয়ার। ওয়েবসাইট।