অনুশীলন ম্যাচ ছাড়াই কুয়েত-যাত্রা
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আজ রাতে কুয়েত যাচ্ছে। দলে আছেন ১৮ জন খেলোয়াড়। প্রাক-অলিম্পিক বাছাইয়ে কুয়েতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল নামকাওয়াস্তে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলেছে জাতীয় দলের বাছাই একাদশের সঙ্গে (০-০)। তবে কোচ রবার্ট রুবচিচ এই প্রস্তুতিতে মোটেও সন্তুষ্ট নন। বাংলাদেশ লিগ চলার কারণে খেলোয়াড়দেরই হাতে পেয়েছেন কয়েক দিন আগে। শক্তিশালী দলের সঙ্গে দু-একটা প্রস্তুতি ম্যাচ খেলার সামান্য ইচ্ছাটাও পূরণ হয়নি ক্রোয়েশিয়ান কোচের। এই অবস্থায় ‘সম্মানজনক’ ফলের প্রত্যাশাই শুধু করতে পারেন রুবচিচ। দুই দলের ফিরতি ম্যাচ ঢাকায় ৯ মার্চ।বাংলাদেশ দল: নেহাল, সোহেল, সৈকত, ইউসুফ, তৌহিদুল ইসলাম, সবুজ, মিঠুন (অধিনায়ক), আলমগীর রানা, চৌম্রিন, রাজু, শাহেদ, সোহাগ, নাইমুর সোহাগ, লিঙ্কন, মিন্টু শেখ (সহ-অধিনায়ক), ইয়ামিন মুন্না, উত্তম, শাখাওয়াত রনি।