অনুশীলনে নেইমারের বান্ধবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে শোনা গিয়েছিল, নেইমারের সঙ্গে তাঁর বান্ধবী ব্রুনা মারকুইজেনের সম্পর্কটা চুকে-বুকে গেছে। ব্রাজিলীয় এই অভিনেত্রীও জানিয়েছিলেন, নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক-টম্পর্ক আর নেই। কোথায় কী! গতকালই নেইমারের অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন মারকুইজেন।
৬৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ। রিও ডি জেনিরোর নিকটবর্তী তেরেসোপোলিসে ষষ্ঠ শিরোপা জয়ের প্রত্যয়ে অনুশীলনে ব্যস্ত সেলেসাওরা। ঘাম ঝরাচ্ছেন নেইমারও। প্রেমিকপ্রবরকে উত্সাহ দিতে অনুশীলন মাঠে ছুটে এলেন মারকুইজেন। এরপর হালকা বাৎচিত, সমর্থকদের সঙ্গে ছবি তোলা, উষ্ণ চুম্বন বিনিময়—সময়টা ভালোই কাটল দুজনের! রয়টার্স।