অনুশীলনে ফ্যালকাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ানদের বড় একটা সুসংবাদ উপহার দিল মোনাকো। ক্লাবের হয়ে অনুশীলনে ফিরেছেন রাদামেল ফ্যালকাও। কাল ছিল মোনাকোর লিগের শেষ ম্যাচ। বোর্দোর বিপক্ষে ম্যাচের জন্য পরশু দলের অনুশীলনে যোগ দেন ফ্যালকাওও। জানুয়ারির পর এই প্রথম অনুশীলন করলেন কলম্বিয়ান তারকা। খবরটা যতটা না মোনাকোর, তার চেয়েও বেশি আনন্দের কলম্বিয়ার জন্য। এর মাধ্যমে যে উজ্জ্বল হলো ফ্যালকাওয়ের বিশ্বকাপ খেলার আশা। বাঁ হাঁটুর চোটে গত জানুয়ারি থেকেই মাঠের বাইরে ২৮ বছর বয়সী স্ট্রাইকার। অনিশ্চিত জেনেও ফ্যালকাওকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান। অপেক্ষায় আছেন ফ্যালকাওয়ের সুস্থ হয়ে উঠার আশায়। কলম্বিয়ানরা তো দেশসেরা স্ট্রাইকারের সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনাই করছেন। এএফপি।