অনুশীলনে ভিলানোভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনে হাজির হয়ে বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন টিটো ভিলানোভা। গতকালই নাইজেরিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার কথা কাতালোনিয়ার। এ জন্য কাল সকালে অনুশীলন করছিলেন বার্সেলোনার নয় খেলোয়াড়। সেখানে গিয়েই জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে কুশলবিনিময় করলেন ভিলানোভা। এই সাক্ষাতের মাধ্যমে ক্লাব সভাপতি সান্দ্রো রোসেলের দাবিটাকেই যেন আরও শক্ত ভিত্তি দিলেন বার্সা কোচ।বার্সা কোচের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে আগেই। গত ২০ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করিয়েছেন। ছয় সপ্তাহ তাঁর বাইরে থাকার কথা। কিন্তু গত শুক্রবার রোসেল বলেন, সপ্তাহ তিনেকের মধ্যেই কাজে ফিরবেন ভিলানোভা। বার্সা কোচ যে দ্রুত সেরে উঠছেন, সেই দাবি জোরালো করছে ভিলানোভার ছেলে আন্দ্রিয়ার টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার পোস্ট করা একটা ছবিও। ছবিতে দেখা যাচ্ছে, প্যাডল টেনিস র‌্যাকেট হাতে কোর্টে দাঁড়িয়ে আছেন বাবা-ছেলে। এএফপি।