অনুশীলনে রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠের চোট কেড়ে নিয়েছে ফ্রাঙ্ক রিবেরির বিশ্বকাপ-স্বপ্ন। তবে বিশ্বকাপ শেষ হতে না-হতেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার। বায়ার্নের ওয়েবসাইটে রিবেরিই দিয়েছেন খবরটা, ‘আমি ভালো বোধ করছি এবং আবার এখানে এসে আমি আনন্দিত।’ ক্লাবের হয়ে অনুশীলনে ফিরে ফ্রান্স মিডফিল্ডার অভিনন্দন জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান দলকে। জার্মানিতে খেলেন বলেই নয়, বিশ্বকাপজয়ী এই জার্মান দলের অনেকেই রিবেরির ক্লাব-সতীর্থ। বন্ধুদের এই সাফল্যে রিবেরি ধন্যবাদ তো জানাবেনই। এএফপি।