অনুশীলনে সাকিবের বিকল্প নূর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন দেবেন্দ্র বিশু। লেগ স্পিন খেলার প্রস্তুতিটাও তাই দরকার বাংলাদেশ দলের। সেটা মাথায় রেখেই জাতীয় দলের অনুশীলনে ডাকা হয়েছে লেগ স্পিনার নূর হোসেনকে।সুযোগটা করে দিয়েছে আসলে সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস লিগ খেলতে যাওয়াই। প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, ‘সাকিব চলে যাওয়ায় জাতীয় দলের একটা জায়গা খালি হয়েছে। অনুশীলনে তাই বাড়তি একজনকে আমাদের লাগতই। ওয়েস্ট ইন্ডিজ দলে লেগ স্পিনার থাকায় আমরা নূর হোসেনকেই সে জায়গায় নিয়েছি।’ জাতীয় দলের সঙ্গে আজ থেকে অনুশীলন করলেও খুব জরুরি না হলে বিসিবি কাপে জাতীয় দলের হয়ে নূর হোসেনের খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। টুর্নামেন্টের ১০ জনের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন এই লেগ স্পিনার।