অনুশীলনের জন্য মালয়েশিয়ায়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে কোথাও খুঁজে পাচ্ছেন না মোহাম্মদ সোহরাওয়ার্দী। না জাতীয় দল, না ‘এ’ দল। এমনই অবস্থা যে, শুধু অনুশীলন করার জন্যই জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার কাল রাতে উড়াল দিয়েছেন মালয়েশিয়ার উদ্দেশে!বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন বর্তমানে মালয়েশিয়ার ইউকেএম বিশ্ববিদ্যালয়ে প্রধান ক্রিকেট কোচের দায়িত্বে আছেন। সোহরাওয়ার্দী যাচ্ছেন তাঁর কাছেই, ‘এই পর্যায়ে এসে একা একা অনুশীলন করা যায় না, কারও সাহায্য লাগে। সবচেয়ে ভালো হয় একটা গ্রুপের সঙ্গে কাজ করতে পারলে। সালাউদ্দিন স্যারের ওখানে সেই সুযোগ আছে।’ জাতীয় লিগ শুরুর আগ পর্যন্ত মালয়েশিয়াতেই থাকবেন সোহরাওয়ার্দী।