প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশোচনায় পুড়ছেন জন টমিক। অস্ট্রেলিয়ার টেনিস তারকা বার্নার্ড টমিকের বাবা স্বীকার করলেন, ভুলই হয়ে গেছে। স্পেনের মাদ্রিদে ছেলের অনুশীলনসঙ্গী টমাস দ্রুয়ের নাক ফাটিয়েছিলেন ঢুস মেরে। গত ৬ সেপ্টেম্বর মাদ্রিদের আদালত আট মাসের স্থগিত কারাদণ্ডও দিয়েছেন জনকে। শেষ পর্যন্ত হুঁশ ফিরল টমিকের বদমেজাজি বাবার! ভুল বুঝেছেন, জন অনুশোচনা করছেন কেন ‘সত্যিই ঘুষি’ মেরে নাক ফাটালেন না দ্রুয়ের সেটা ভেবে। জনের দাবি, ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত দুর্ঘটনা কিন্তু দ্রুয়ে সেটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করেছেন। এএফপি।