অনুষ্ঠানে আসার সুযোগ পাচ্ছেন ৫০ পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রার্থিত অনুষ্ঠান গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া অনুষ্ঠানে এবার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন পাঠকেরাও। পাঠকদের ভোটে এবার আলাদা একটি বিভাগে নির্বাচিত হয়েছেন ২০১১ সালের বর্ষসেরা খেলোয়াড়। আর এ দুই পর্বের জরিপে অংশ নেওয়া পাঠকদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০ জন এবার প্রিয় তারকার পাশে বসে দেখতে পারবেন আজকের অনুষ্ঠানটি। প্রথম পর্বে এসএমএসের মাধ্যমে এবং চূড়ান্ত পর্বে এসএমএস ও কুপন পাঠিয়ে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের এরই মধ্যে অনুষ্ঠানে আসার আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া জরিপে অংশ নেওয়া সবার মধ্য থেকে আরও ১০ জন পাবেন স্মার্টফোন। পরে আবার লটারি করে স্মার্টফোন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।